Sunday, August 25, 2013

Valobasha Tomar Ghore(ভালোবাসা তোমার ঘরে) By Abida From The mOvie Phire Esho Behula

শিরোনামঃ ভালোবাসা তোমার ঘরে
শিল্পীঃ আবিদা
লিরিক্সঃ আবিদা
টিউনঃ আবিদা
মিউজিকঃ অর্নব/সাদ
মুভিঃ ফিরে এসো বেহুলা



--------------------------------------------------

ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক…
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক

Akashe Batase Chal Sathi(আকাশে বাতাসে চল সাথী) By Kavita Krishnamurthy & Sadhana Sargam From The Movie Moner Mahje Tumi

শিরোনামঃ আকাশে বাতাসে চল সাথী
কথাঃ প্রিয় চ্যাটার্জী
কন্ঠঃ কবিতা কৃষ্ণমূর্তি/ সাধনা সারগাম
সঙ্গীত পরিচালকঃ দেবেন্দ্রনাথ চ্যাটার্জী
মুভিঃ মনের মাঝে তুমি

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
রিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
দেখবো এমন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে

Pother Klanti Vule(পথের ক্লান্তি ভুলে) By Hemanta Mukhopadhyay

শিরোনামঃ পথের ক্লান্তি ভুলে
ছবিঃ মরিতীর্থ হিংলাজ
কাহিনীঃ শংকু মহারাজ
সুর ও শিল্পীঃ  হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
---------------------------------------------
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

Tumi Ebar(তুমি এবার)

শিরোনামঃ তুমি এবার
কন্ঠঃ সোমলতা আচারিয়া চৌধুরী
কথাঃ সৃজিত মুখার্জি
সুরঃ নীল দত্ত
মুভিঃ মাছ, মিষ্টি ও মোর


সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।

সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল-ওয়ালার ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কবরের খবর তো নয়,
জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ খোলাপ শোনায়।
হেঁটে গেছো বহুবার,
কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা,
মিনি-বাসটায়,
কাঁধে মুখ রেখো আবার।
বেঁচে থাকা দিয়ে মাখা,
দই-ফুচকায়,
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।